লকেটের গাড়ি ভাঙ্গার নাটক - The News Lion

লকেটের গাড়ি ভাঙ্গার নাটক

 


দি নিউজ লায়ন;  ভোট হবে আর লকেট চট্টোপাধ্যায় নাটক করবেন না তা হয় না। চতুর্থ দফা ভোটের দিন হুগলির চুঁচুড়ার ঈশ্বরবাহার এলাকার ৬৬ নম্বর বুথের বাইরে নিজের গাড়ির কাঁচ ভেঙে দিয়ে শনিবারের বারবেলার নাটক জমিয়ে দিলেন চুঁচুড়ার ভাজপা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এদিন সকালে ঝামেলা পাকাতে ঈশ্বরবাহার এলাকায় পৌঁছান লকেট। আর এতেই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন।


 লকেটকে কেন্দ্র করে গো ব্যাক স্লোগান ওঠে। পরিস্থিতি বেগতিক বুঝে এবং নাটক জমাতে, লকেটের গাড়ির ভেতর থেকে তার নিজের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। এবং সংবাদমাধ্যমের সামনে তারপর লকেট নাটক শুরু করেন। কিন্তু ততক্ষণে লকেটের নাটকের ভিডিও সবার সামনে চলে এসেছে। বেগতিক বুঝে এলাকা ছেড়ে বেরিয়ে যান ভাজপা প্রার্থী। পরে তৃণমূল প্রার্থী অসিত মজুমদার বলেন, ওসব নাটক এখানে চলে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.